রাজধানী ঢাকার অদূরে ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৮ নভেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিস্তৃত নদ-নদী ও অভ্যন্তরীণ নৌপথে রিভারাইন অপারেশন পরিচালনায় সেনাবাহিনীর বিশেষায়িত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে আধুনিক শ্রেণিকক্ষ, সিমুলেটর রুমসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ-সুবিধা রাখা হয়েছে। এখানে রিভারাইন ইঞ্জিনিয়ারিং, নৌযান পরিচালনা ও মেরিন ওয়ার্কশপ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার পাশাপাশি সেনাবাহিনীর অভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ইঞ্জিনিয়ার ইন চিফসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।