পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও দুজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার দুই ছেলে রব্বেল (১৭), তাঁর ছোট ভাই নয়ন (১৫) আরেকজন একই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে সেলিম মাহমুদ (৩২)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতলে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।