বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন জানিয়েছেন নিজের সঙ্গে ঘটে যাওয়া এক অজানা ঘটনা। বলিউড ইন্ডাস্ট্রিজে ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে যার একসময় পরিচিত ছিল, সেই মানুষটাই একসময় হেনস্তার মুখে পড়েছিলেন কলেজ ছাত্রীদের হাতে।
সম্প্রতি কেবিসির এক অনুষ্ঠানে নিজের সেই অভিজ্ঞতার কথা জানান অমিতাভ বচ্চন। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
কলেজের ছাত্রীদের হাতে ইভটিজিং-এর শিকার হওয়ার সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে অমিতাভ জানান, সেই ঘটনাটিই তাকে শিখিয়েছিল কোনো নারী যখন রাস্তায় এই ধরণের কটূক্তির শিকার হন, তখন তার মনে ঠিক কেমন অনুভূতি হয়।
কেবিসি-র মঞ্চে বেশ গম্ভীর সুরেই অমিতাভ বচ্চন সেই পুরোনো দিনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি আপনাদের একটা গম্ভীর কথা বলতে চাই প্রথমবার যেদিন আমরা মিরাণ্ডা হাউসে ঢুকলাম, হোস্টেলের ব্যালকনিতে বসে থাকা সমস্ত মেয়েরা একযোগে বলে উঠল- ‘আয়ে হায়ে কী চলন!’
অমিতাভ যোগ করেন, ‘ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম, যখন কোনও নারীর সঙ্গে এই ধরনের ইভটিজিং হয়, তখন তার হৃদয়ে কী ঘটে। কারণ নিজের ওপর না ঘটলে কেউ সেটা অনুধাবন করতে পারে না। মিরাণ্ডা হাউসে পা দেওয়ার পর যখন ওটা শুনলাম, তখন আমি বুঝতেই পারছিলাম না কী করব…’।
কথাটি শুনে মাধুরী দীক্ষিত হেসে কৌতুহল প্রকাশ করে জিজ্ঞেস করেন যে, তারপর তারা কী করেছিলেন? উত্তরে স্বভাবসিদ্ধ রসিকতায় অমিতাভ বলেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’