মঙ্গলবার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথম ফ্লাইটটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ফ্লাইটে মালয়েশিয়ার ‘ডিএইচএল’ প্রতিষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন এই ১১২ কর্মী। তাদের যাতায়াতসহ সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠানটি।
এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে। তাদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম-খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিরা।
প্রধানমন্ত্রী আরো বলেছিলেন, স্বৈরাচারী সরকারের আমলে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে কাজ করছে। এ ছাড়া প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং হুন্ডি প্রতিরোধেও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।