রাজধানী মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।