যশোরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন পেতে আগ্রহীদের জমা দিতে হবে রাজনৈতিক মামলার নথি। রাজনৈতিক জীবনে কতটি মামলার আসামি হয়েছেন, কারাভোগ করেছেন কি না এবং দলের দুঃসময়ে কী ভূমিকা রেখেছেন, তা যাচাই করে দেওয়া হবে দলীয় সমর্থন।
এ লক্ষ্যে জেলার আট উপজেলায় বিশেষ নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। ইতোমধ্যে যশোর সদর উপজেলায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপি যশোর সদর উপজেলা শাখার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, আবেদনের সঙ্গে রাজনৈতিক জীবনবৃত্তান্ত, মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র এবং ছবি জমা দিতে হবে। গত ৫ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির পর শুক্রবার ও শনিবার দুই দিনে চারটি আবেদন জমা পড়েছে।
জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু বলেন, দলের দুঃসময়ে যারা কাজ করেছেন, তার প্রমাণ হিসেবেই চেয়ারম্যান প্রার্থীদের কাছে রাজনৈতিক মামলার নথি চাওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার বাকি সাত উপজেলাতেও এ কার্যক্রম শুরু হবে।