বাংলাদেশের অন্তর্গত বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপে পর্যটদের ভ্রমণের জন্য তিনটি জাহাজের অনুমোদন দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের তথ্য জানানো হয়।
অনুমতিপ্রাপ্ত জাহাজগুলো হলো- এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। তিনটি জাহাজে একসঙ্গে মোট ২ হাজার ২৯৮ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
জাহাজসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ তিনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর অনুমোদনের পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর এ যাত্রা শুরু হচ্ছে।
জাহাজগুলোর সময়সূচি সম্পর্কে জানানো হয়, এমভি বার আউলিয়া ছাড়বে সকাল ৭টায় এবং এমভি কর্ণফুলী ঘাট ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। অন্যদিকে এমভি টেকনাফের যাত্রা শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। জাহাজটি বেলা সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিনে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণ ও সেখানে রাত্রিযাপনের অনুমতি দিয়েছে সরকার। দ্বীপে যেতে ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন বলেও সূত্রে জানানো হয়।