জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈঠাখালী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় জামালপুরগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে তিন যাত্রী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।