মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লু হয়েছেন ১৩৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে। দিনের শেষ বলে আউট হয়েছেন তাওহিদ হৃদয়। তাতে ভেঙেছে লিটন দাস ও হৃদয়ের ২০৬ রানের ষষ্ঠ উইকেট জুটি। বাংলাদেশ দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রান তুলে। লিটন কাল দিন শুরু করবেন ৯২ রান নিয়ে।

প্রথম দিন খেলা হলো ৮৪ ওভারের। বাংলাদেশ ওভারপ্রতি ৩.৮৯ হারে রান তুলেছে ৩২৭। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। উইকেট হারিয়েছে ৬টি। প্রথম দিকে বিপদে পড়লেও শেষ পর্যন্ত প্রথম দিনটা বাংলাদেশের হয়েই থাকলো।

কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের সামনে যখন একে একে উইকেট হারাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল, তখন সেখানে ধ্বংসস্তুপের ওপর ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টেই রেকর্ড ২৪২ রান করা তাওহীদ হৃদয়। শুধু তাই নয়, লিটন দাসকে নিয়ে বাংলাদেশের রানকে নিয়ে যাচ্ছেন প্রোটিয়াদের চিন্তারও বাইরে।

এরই মধ্যে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটার হৃদয়। ১৯৪তম বল খেলে ক্যারিয়ারে মাত্র ৪র্থ টেস্টে ২য় সেঞ্চুরি করলেন তিনি। হৃদয়ের সঙ্গে সেঞ্চুরির পথে রয়েছেন লিটন দাস। এরই মধ্যে ৯২ রান করে অপরাজিত আছেন লিটন দাস।

তানজিদ হাসান তামিমের পর হাফ সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়ও। দক্ষিণ আফ্রিকান বোলারদের দুর্দর্ষ বোলিংয়ের সামনে একের পর এক যখন উইকেট পড়ছিল, তখন প্রথমে তানজিদ তামিমকে নিয়ে একটা জুটি গড়ে তোলেন তাওহীদ হৃদয়। এরপর জুটি গড়ে তোলেন লিটন দাসকে নিয়ে।

শুরুতে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ বিপদে ফেলে দিয়েছিলেন কাগিসো রাবাদা। তবে চতুর্থ উইকেটে দারুণ একটি জুটি গড়ে তুলে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে আনেন তানজিদ তামিম এবং তাওহীদ হৃদয়। এ দু’জনের ৯৯ রানের জুটি যখন বাংলাদেশকে বিপদ কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিল তখন হঠাৎই আবার রাবাদার আঘাত। ফিরে গেলেন তানজিদ তামিম এবং মুশফিকুর রহিম।

ফিফটির পর সাবলিলভাবেই ব্যাট করে যাচ্ছিলেন তানজিদ তামিম। কিন্তু ৬৭ রানের মাথায় কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে গেলেন তিনি। ১০৮ বলে খেলা ইনিংসে বাউন্ডারির মার ছিল ১২টি। এরপর মাঠে নেমে দাঁড়াতেই পারেননি মুশফিকুর রহিম। গোল্ডেন ডাক মেরে আউট হয়ে গেলেন তিনি। রাবাদার বলেই সাইমন হারমারের হাতে ক্যাচ দেন তিনি।

বিশ্বের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাদা। ঘরের মাঠে সব সময়ই তিনি ভয়ঙ্কর। কারণ, পেস সহায়ক উইকেটই তৈরি করা হয়। রাবাদা যে কতটা ভয়ঙ্কর জোহানেসবার্গ টেস্টে তা টের পাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। কারণ, দলীয় রান ২২ হতে না হতেই রাবাদার আগুনে বোলিংয়ে শীর্ষসারির ৩ ব্যাটারকে হারিয়ে বসে বাংলাদেশ। আউট হয়েছেন মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।

বিশ্বের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাদাকেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বল মোকাবেলা করলেন মাহফিজুল ইসলাম। কিন্তু প্রথম বলেই কুপোকাত হলেন তিনি। রাবাদা বলটি দিলেন আউটসাইড অফে। ব্যাট পেতে দিলেন রবিন। বল বাইরের কানায় লেগে চলে গেলো গালি অঞ্চলে মার্কো ইয়ানসেনের হাতে।

জীবনের প্রথম বলেই আউট হওয়া অন্যতম দুর্ভাগ্যতম ব্যাটার হয়ে গেলেন মাহফিজুল ইসলাম রবিন। নিজের এবং দলের রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন তিনি।

রাবাদার করা দ্বিতীয় ওভারে আরও একটি উইকেটের পতন হলো। এবার উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুমিনুল হক। ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। এ সময় দলের রান ২ এবং ব্যক্তিগত রান ছিল শূন্য।

এরপর ২০ রানের জুটি গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। কিন্তু সেই রাবাদার বলেই বোল্ড হয়ে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।