এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে আসেন। এ সময় একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ফোনে অপর পাশ থেকে বলেন, আপনারা কি জুলাইযোদ্ধা? আপনি ৩২ নম্বরটা ভেঙেছেন না? আমাদের মনে আছে, আপনার এই হাতগুলো আছে না- এই হাতগুলো আমরা ভাঙব, মনে রাখবেন। যে হাত দিয়ে আপনি ভেঙেছেন, আমরা সেই হাত ভাঙব।

এ সময় মিতু বলেন, তোরা দেশে আয়, দেশে আয়। ভাঙ। পরে হুমকিতে বলা হয়, চিন্তা করেন না। নয়ন আছে না? আপনারে হাদি বানায়ে দিব। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে রয়েছেন। তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।