দলের খারাপ মূহুর্তে নিজের তৃতীয় আন্তর্জাতিক টেস্টে দায়িত্ব কাঁধে নিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক টেস্ট ইনিংসে সাড়ে তিনশ রান সংগ্রহ করেন তিনি।

নিজের অভিষেক ম্যাচটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন তাওহিদ হৃদয়। জিম্বাবুয়ে সফরে ম্যাচটা হেরেছিল বাংলাদেশ, নিজেও ভালো করতে পারেননি। তবে এরপর নিজে সাদা পোশাকে অবিস্মরণীয় কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের পড়শি দক্ষিণ আফ্রিকায়।

খারাপ ব্যাটিংয়ে মিরপুর টেস্টে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে নেমেও সেই চিত্র পাল্টায়নি।

হৃদয় বাদে ব্যাটিংয়ে আর কেউই বলার মতো ইনিংস উপহার দিতে পারেনি স্বাগতিকদের। তার সেঞ্চুরির সুবাদেই বাংলাদেশ দলীয় দুইশ পেরিয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৪৪। ক্যারিবীয়দের চেয়ে এখনও তারা ১১২ রানে পিছিয়ে। তাওহীদ হৃদয় ১৩৭ রান ও তাইজুল ইসলাম ৩ রানে অপরাজিত আছেন।