বাদ পড়েছিলেন আসিয়ান কাপের দল থেকে। বাদ পড়ার দিনেই ক্লাবের হয়ে ম্যাচ খেলেছিলেন ফর্টিস এফসির ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। তখন থেকেই নিজেকে তৈরি করছিলেন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচে একমাত্র গোলটা তার, সেটাই ভুটানের বিপক্ষে গড়ে দিয়েছে হারজিতের ব্যবধান। বদলী নেমে গোল করা ইব্রাহিম ম্যাচ শেষে জানিয়েছেন, বাদ পড়ার পর থেকেই নিজেকে প্রমাণ করার সুযোগ খুঁজছিলেন। তারই ফল ভুটানের বিপক্ষে ৬৪ মিনিটে মাঠে নেমে ৬৯ মিনিটের মাথায় গোল।
খেলা শেষে ইব্রাহিম বললেন গোলের মাধ্যমে স্বপ্ন পূরণের কথা, দর্শকদের জন্য আমরা জয়টা উপহার দিতে পেরেছি, আমার ভালো লাগছে। দেশবাসীকে খুশি করতে পেরে (আমিও খুশি)। আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আমার স্বপ্ন পূরণ হয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগে ইব্রাহিমের গোলেই মুরাস ইউনাইটেডকে হারিয়ে পরের ধাপে গিয়েছিল ফর্টিস, চাপের মুখে গোল করার অভ্যাসটা তার পুরানো।
ভুটানের বিপক্ষেও বদলী নেমে গোল করা ইব্রাহিম বললেন, প্রস্তুতিটা তার অনেক দিনের, আসলে ক্লাব থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম, যখন থেকে সাফের শিডিউল ঠিক হয়েছে, তখন থেকেই ক্লাবের খেলার মাধ্যমেই নিজেকে তৈরি করছিলাম। জানতাম ক্লাবে ভালো খেললে অবশ্যই আমাকে জাতীয় দলে ডাকবে। ওই আশা নিয়েই আমি (আবাহনী থেকে ফর্টিস) ক্লাবে যোগ দেবার পর ক্লাবে ভালো করায় আমাকে জাতীয় দলে ডাকে। আপনারা জানেন যে নেশনস কাপ থেকে বাদ পড়ার পরে আমি প্রায় ওই দিনই ক্লাবে গিয়ে ম্যাচ খেলছি। নিজেকে সবসময় যখনই সুযোগ পেয়েছি, প্রমাণ করার চেষ্টা করেছি ।