সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উড়ন্ত সূচনা করেছে ব্রাজিল। ১২ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে ফেলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ২১ মিনিটে ৩-০ গোলে এগিয়ে ব্রাজিল।
দুই দলের শক্তিমত্তার মধ্যে বিস্তর ফারাক। মাঠেও সেটা দেখা যাচ্ছে। শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলছে ব্রাজিল।
এখন পর্যন্ত ৭০ ভাগ বল দখলে রেখে ৮টি শট নিয়েছে ব্রাজিল, যার মধ্যে ৪টি অন টার্গেট, দুটি হয়েছে গোল। অন্যদিকে সিঙ্গাপুরের একটি শট, সেটি অন টার্গেট।
ম্যাচের নবম মিনিটে ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ছয় মিনিটের মধ্যে আরও এক গোল তার। ২১ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক।