উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান নওশিন তাবাসসুম (সামি)। তিনি মোট ১১৭০ নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করেন।
সামি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের সন্তান। তাঁর বাবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আব্দুর রহমান । সন্তানের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার।
বাংলায় ১৭৭, ইংরেজিতে ১৭৩, ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজিতে ৯২, অর্থনীতি ১৮১, যুক্তিবিদ্যা ১৮২, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১৭৯, ইসলাম শিক্ষা ১৮৬ নম্বর পেয়েছেন তিনি।
এই সাফল্যের জন্য আল্লাহ'তায়ালার রহমত ও নিজের প্রচেষ্টার কথা উল্লেখ করে সামি বলেন, বাবা-মায়ের ত্যাগ ও দোয়ার পাশাপাশি শিক্ষকদের অবদানে আমি এতদূর আসতে পেরেছি। দিনে যতটা সময় পড়তাম, মনযোগ দিয়েই পড়তাম। ৬-৭ ঘন্টার বেশি সময় ধরে পড়তাম।
শুধু পরিবার নয়, তাবাসসুমের কৃতিত্বে আনন্দ ছড়িয়ে পড়েছে সহপাঠী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝেও। ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামি বলেন, “চট্টগ্রাম বোর্ডে আমি প্রথম হবো—এটা কখনো কল্পনা করিনি। এটা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমার মা-বাবা সবসময় পাশে ছিলেন। আর সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।”
বাবা শিক্ষক আব্দুর রহমান বলেন, সন্তানের সাফল্যে আমরা খুশি। তার উচ্চশিক্ষার জন্য সবার কাছে দোয়াপ্রার্থী।
এই প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটেই সামিয়া সিমিম তার মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে বোর্ডে শীর্ষস্থান দখল করেছে।