এই ঘটনায় প্রাণ বাঁচাতে মেঘনার শাখা নদীতে ১৫/২০ জন ঝাপ দিলে আলমগীর দালাল (৪৫) নামে একজন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া, সামারচর এলাকায় রহিম মোল্লা গ্রুপ ও আওলাদ হোসেন মোল্লা গ্রুপের মধ্যে এই সংঘর্ষে এসব ঘটনা ঘটে। নিহত সেলিমের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
এলাকাবাসী জানায়, আওলাদ হোসেন মেল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও রহিম মোল্লা বিএনপির রাজনীতির সাথে জড়িত। এরা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ইউপি নির্বাচনে এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার ভোরে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে সেলিমসহ ১০/১২ জন আহত হয়। এদের মধ্যে সেলিমসহ কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে শিশু আব্দুর রহিমের (৪) পেটে বিষ্ফোরিত ককটেলের স্পিন্টার আঘাত আনলে তার পেটের ভুরি বের হয়ে গুরুতর আহত হয়। তাকে মূমুর্ষ অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এদিকে প্রাণ বাঁচাতে এক পক্ষের ১৫/২০ জন পাশের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে যেতে চৈতারচরে মেঘনার শাখা নদীতে ঝাপ দেয়। এতে আলমগীর দালাল নিখোজ হয়। বাকীরা সোলারচর গ্রামে উঠতে সক্ষম হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে নিখোজ আলমগীরকে উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরী দল উদ্ধার কাজ করছে। এছাড়া স্থানীয় গ্রামবাসী জাল দিয়ে চেষ্টা করছে নিখোজ আলমগীরের সন্ধানে। এ ঘটনায় দুইপক্ষের আওলাদ হেসেন ও রহিম মেল্লার কারো বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ থানার ওসি মোঃ তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য ও নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে একজন নিহত হয়। আরো একজন চৈতারচর খালে নিখোজ আছে বলে জানতে পেরেছি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।