চীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মাত্র ১১ দিনে বিশ্বজুড়ে ২০০টিরও বেশি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। এ কাজে তারা চীনা এআই মডেল ডিপসিকসহ বিভিন্ন এআই মডেল ব্যবহার করেছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ক্রাউডস্ট্রাইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ অক্টোবর এই হ্যাকিং অভিযান শুরু হয়। এতে লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করা হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর কোম্পানি, প্রতিরক্ষা সংস্থা ও থিঙ্কট্যাঙ্ক এবং বিভিন্ন অঞ্চলের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানও এই হামলার লক্ষ্য ছিল।
ক্রাউডস্ট্রাইক জানিয়েছে, তারা হ্যাকারদের কার্যক্রমের কিছু প্রতিলিপি উদ্ধার করেছে। সেগুলোতে দেখা যায়, একজন মানব অপারেটর চীনা ভাষায় এআই এজেন্টগুলোকে নির্দেশনা দিচ্ছিলেন। এসব নির্দেশনায় চায়না স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সময় উল্লেখ করা ছিল।
ক্রাউডস্ট্রাইকের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মেয়ার্স এনবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এই প্রথম আমরা তাদের বড় পরিসরে এআই বা এজেন্টিক সক্ষমতা ব্যবহার করতে দেখছি। আমার মনে হয়, এই প্রবণতা অব্যাহত থাকবে এবং সম্ভবত অন্যান্য সাইবার হুমকি সৃষ্টিকারী গোষ্ঠীও এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হবে।