সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। প্রতিষ্ঠানটিতে ১৬টি পদে ২২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করত পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
এক নজরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- আবেদন শুরু: ৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- কর্মস্থল: যে কোনো স্থান
- বয়স: ৯ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ - ৯ নং পদের জন্য ১০০ টাকা এবং ১০-১৬ নং পদের জন্য ৫০ টাকা অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।