আন্তর্জাতিক হিপ হপ উৎসবে পারফরম্যান্সের সময় ইসরায়েলি পতাকা পায়ে মাড়িয়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছেন স্থানীয় প্রখ্যাত সংগীতশিল্পী ও র্যাপার শিলো হোপ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রবিবার (২৫ অক্টোবর) কলম্বিয়ার রাজধানী বোগোটায় আয়োজিত 'হিপ হপ আল পার্ক' উৎসবের মঞ্চে তিনি এই কাণ্ড ঘটান। পরবর্তীতে ঘটনার ভিডিওচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের প্রতিবেদন অনুযায়ী, উৎসবের সমাপনী পর্বে শিলো হোপ তার নতুন গান 'অ্যানাটমিয়া' পরিবেশন করছিলেন। গান গাওয়ার একপর্যায়ে মঞ্চে একটি ইসরায়েলি পতাকা ফেলা হলে তিনি সেটির ওপর পা দিয়ে কয়েকবার মাড়িয়ে যান। এই সময় তিনি দর্শক সারির উদ্দেশ্যে চিৎকার করে ইংরেজিতে “ফ্রি ফিলিস্তিন” এবং স্প্যানিশ ভাষায় “ফিলিস্তিন লিব্রে” বলে স্লোগান দিতে থাকেন।
পতাকা মাড়ানোর পাশাপাশি শিলো হোপ মঞ্চ থেকে বিশ্বজুড়ে বিভিন্ন গণআন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং একটি সুন্দর নতুন পৃথিবী গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানান। একই সাথে স্প্যানিশ ভাষায় ‘যা আমাদের নয়, তা দূর হোক’ এমন মন্তব্য করে ফিলিস্তিনে চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে তার ক্ষোভ ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।
এই ঘটনার ভিডিওচিত্র বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। ফিলিস্তিনপন্থী বহু মানুষ শিলো হোপের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং লাতিন আমেরিকার শিল্পীদের রাজনৈতিক সচেতনতার প্রশংসা করেছেন।
বিশ্লেষকদের মতে, লাতিন আমেরিকার দেশগুলোতে বিশেষ করে কলম্বিয়ায় ফিলিস্তিনের সমর্থনে সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর আগে কলম্বিয়ার বর্তমান সরকারও ফিলিস্তিনের সাধারণ জনগণের সমর্থনে রাজধানী বোগোটায় সরকারি উদ্যোগে 'কনসার্ট অব হোপ' নামক একটি বৃহৎ সংগীত অনুষ্ঠানের আয়োজন করেছিল। তবে সংগীত উৎসবের মতো গণ-প্ল্যাটফর্মে শিল্পীদের এমন প্রকাশ্য কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।