কানাডায় গবেষণা করতে আগ্রহী পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ফেলোশিপের সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। বিশ্ববিদ্যালয়টির স্কারবোরো ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সর্বোচ্চ তিনটি পোস্টডক্টরাল ফেলোশিপ দেওয়া হবে। এসব ফেলোশিপে দুই বছর পর্যন্ত গবেষণার সুযোগের পাশাপাশি বছরে সর্বোচ্চ ৫৯ হাজার কানাডীয় ডলার অর্থায়ন পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে কানাডার নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক আবেদনকারীরাও অংশ নিতে পারবেন। পূর্ণ অর্থায়নের আওতায় ফেলোদের বেতন ও চাকরিসংশ্লিষ্ট ব্যয়ের জন্য বছরে ৫৯ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে। এ ছাড়া আংশিক অর্থায়নের ফেলোশিপও রয়েছে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
ফেলোশিপের জন্য আগ্রহী প্রার্থী ও তাদের সম্ভাব্য তত্ত্বাবধায়কদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আগ্রহ প্রকাশের শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ফল ঘোষণা করা হবে। নির্বাচিতদের ফেলোশিপ শুরু হবে ২০২৭ সালের ১ মে থেকে ২০২৮ সালের ১৫ জানুয়ারির মধ্যে।
কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীদের পিএইচডি বা সমমানের ডক্টরাল ডিগ্রি অর্জন করতে হবে অথবা ডিগ্রি অর্জনের পথে থাকতে হবে। সাধারণত ফেলোশিপ শুরুর আগের তিন বছরের মধ্যে ডিগ্রি সম্পন্ন করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি কিংবা চিকিৎসাজনিত ছুটির মতো বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হতে পারে।
প্রার্থীদের একাডেমিক উৎকর্ষ এবং গবেষণার সম্ভাবনা প্রমাণ করতে হবে। পাশাপাশি ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবোরোর স্থায়ী বা স্থায়ী পদে নিয়োগের ধারায় থাকা কোনো শিক্ষককে গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে পেতে হবে।
যেসব প্রার্থী এর আগে একাধিক পোস্টডক্টরাল নিয়োগে কাজ করেছেন, তারা এ কর্মসূচির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। ফেলোশিপের অর্থ ছাড়ের আগে আবেদনকারীদের ডক্টরাল ডিগ্রির সব শর্ত পূরণ করতে হবে।
কত টাকা পাওয়া যাবে
পূর্ণ ফেলোশিপে বছরে ৫৯ হাজার কানাডীয় ডলার এবং আংশিক ফেলোশিপে বছরে ২৯ হাজার ৫০০ কানাডীয় ডলার দেওয়া হবে। এ অর্থ ফেলোর বেতন ও চাকরিসংশ্লিষ্ট ব্যয়ের জন্য বরাদ্দ।
আংশিক অর্থায়নের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক বা সংশ্লিষ্ট বিভাগকে ফেলোশিপের সমপরিমাণ অর্থের ব্যবস্থা করতে হবে। কর্মসূচির নিয়ম অনুযায়ী অতিরিক্ত ব্যয় থাকলে সেটিও বহন করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের প্রথমে ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবোরোর সম্ভাব্য কোনো শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে গবেষণার প্রস্তাব নিয়ে আলোচনা করতে হবে। ওই শিক্ষক প্রার্থীকে মনোনয়ন দেবেন এবং আবেদনপ্রক্রিয়া সমন্বয় করবেন।
আবেদনের জন্য মনোনয়ন ফরম, তত্ত্বাবধায়কের সুপারিশপত্র, গবেষণা প্রস্তাব, জীবনবৃত্তান্ত, গবেষণায় অবদান ও নেতৃত্বের বিবরণ এবং দুটি একাডেমিক সুপারিশপত্র জমা দিতে হবে। আগ্রহ প্রকাশের নোটিশ ২৭ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। আর পূর্ণাঙ্গ আবেদনপত্র একটি পিডিএফ ফাইলে ১০ নভেম্বর ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।
যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবোরোর অফিশিয়াল ওয়েবসাইটে।