দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। দলটির কোনো ষড়যন্ত্র সফল হবে না। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড সত্ত্বেও সরকার কোনো ধরনের রক্তপাত চায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।