মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব গত ১২ ঘণ্টায় ব্যাপক শক্তি অর্জন করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে (ঘণ্টায় বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত) পরিণত হয়েছে। এটি আরও পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল থেকে রাতের মধ্যে ভারতের উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য বিশ্লেষণ করে এমন পূর্বাভাসের কথা জানিয়েছেন কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচোয়ানের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি জানান, গত ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির শক্তি বেড়েছে। বর্তমানে ঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। দমকা হাওয়ার সঙ্গে এ গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত উঠছে। এ ছাড়া ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বায়ুচাপ ৯৭২ মিলিবার রেকর্ড করা হয়েছে। সাগরে ঢেউয়ের উচ্চতা প্রায় ২৮ ফুট।
নাসার জিপিএম ও জাপানের হিমাওয়ারি-৯ আবহাওয়া উপগ্রহের চিত্র বিশ্লেষণ করে ঘূর্ণিঝড়টির আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন মোস্তফা কামাল পলাশ।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮৫ থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ কিলোমিটার হওয়ার আশঙ্কাও রয়েছে।
বুধবার সকাল ৬টার পর থেকে রাতের মধ্যে ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে ভারতের স্থলভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে। উপকূলে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড় (ঘণ্টায় বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত) হিসাবে আঘাত করার আশংকা করা যাচ্ছে।