ঢাকা কর অঞ্চল-৬-এ ৪১টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন প্রতিষ্ঠানটি। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া গত ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম ও শর্ত পূরণ সাপেক্ষে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা কর অঞ্চল-৬

চাকরির ধরন: সরকারি চাকরি

পদ সংখ্যা: ৭টি

লোকসংখ্যা: ৪১ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি

বেতন: (গ্রেড-১৩) ২৪,০০০–৫৮,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

২. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ৮টি

বেতন: (গ্রেড-১৩) ২৪,০০০–৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

৩. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০২টি

বেতন: (গ্রেড-১৩) ২৪,০০০–৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৯টি

বেতন: (গ্রেড-১৪) ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০টি

বেতন: (গ্রেড-১৬) ২১,৯০০–৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

৬. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ০২টি

বেতন: (গ্রেড–১৬) ২১,৯০০–৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ০৯টি

বেতন: (গ্রেড-২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.taxeszone6.gov.bd

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।