হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে সিম-বাইন্ডিং সংক্রান্ত এই নিয়ম। এতে নিবন্ধিত সিম কার্ড ফোনে সক্রিয় না রেখে মেসেজিং অ্যাপ ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন।
ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ (ডিওটি) মেসেজিং প্ল্যাটফর্ম গুলোকে নতুন নিয়ম বাস্তবায়নের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। সাইবার জালিয়াতি প্রতিরোধ এবং ভারতীয় মোবাইল নম্বরের অপব্যবহার ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।
সিম-বাইন্ডিং হলো মোবাইল নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাকাউন্টের সংযোগ নিশ্চিত করার ব্যবস্থা। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ভারতীয় মোবাইল নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নিবন্ধিত অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিম বা ই-সিম ফোনে সক্রিয় রাখতে হতে পারে।
অর্থাৎ, কেউ ফোনে নিবন্ধিত সিমটি খুলে অন্য ফোনে ব্যবহার করলে কিংবা নিষ্ক্রিয় রাখলে মেসেজিং অ্যাপ ব্যবহারে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে অ্যাকাউন্টের নম্বর পুনরায় যাচাই করতে হতে পারে অথবা ব্যবহারে বিধিনিষেধ আসতে পারে।
১ জানুয়ারি থেকে সব ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। মূলত যারা নিবন্ধিত সিম ফোনে সক্রিয় না রেখেই এসব অ্যাপ ব্যবহার করেন, তারাই নতুন নিয়মের কারণে সমস্যায় পড়তে পারেন।
তবে নিয়মটি কীভাবে কার্যকর করা হবে এবং কোন পরিস্থিতিতে অ্যাকাউন্ট ব্যবহারে বিধিনিষেধ আসবে, তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম গুলোর বাস্তবায়ন পদ্ধতির ওপর নির্ভর করবে।