রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির ফটকের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়। উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’।
পুলিশ জানিয়েছে, শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনে দুটি ককটেল দেখতে পেয়ে কয়েকজন ব্যক্তি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানটি ঘিরে রাখে। এরপর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে ককটেল দুটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে।
ধানমণ্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ধানমণ্ডি ৩২ নম্বর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। কলাবাগান মাঠে ডিসপোজাল ইউনিট এগুলো নিষ্ক্রিয় করে।