গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় জোটের ঢাকা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশে যোগ দিতে কুষ্টিয়ায় পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটের সময় তিনি জোটের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে পৌঁছান। পরে তিনি সমাবেশ মঞ্চে উঠেন।
এ সময় তাকে স্বাগত জানান লাখো স্থানীয় নেতাকর্মীরা। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত সমাপনী সমাবেশ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে রাজধানী ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে।
লংমার্চের মূল লক্ষ্য গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি ও সারের সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।
সমাপনী সমাবেশ থেকে এসব দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের বিষয়ে জোটের নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।