আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান-কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পর আমি নিজেই অনুতপ্ত।’
কুষ্টিয়া-৩ আসনের এমপি ও ইসলামি আলোচক আমির হামজার এমন একটি বক্তব্য প্রকাশ করে ফ্যাক্ট চেকিংয়ে এর সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন রাশেদ খাঁন। তিনি বলেন, আমির হামজার নারী ঘটিত কিছু ভিডিও ও অডিও আমার কাছে এসেছে। আমি সেগুলো ফ্যাক্ট চেকিং করে তথ্যের সত্যতা পেয়েছি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন। পোস্টের কমেন্টবক্সে একটি অডিও লিংকও যুক্ত করেন তিনি। বলেন, দেখি জামায়াত এবার আমির হামজার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।
রাশেদ খাঁনের দাবি অনুযায়ী, কথোপকথনে ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, ‘অন্যায় করার পর অনুতপ্ত হলে মানুষ তো অন্তত মাফ করার কথা। আপনারা ইসলামি মাইন্ডের মানুষ হলে।
আরও শোনা যায়, আমি বললাম, যদি সুযোগ পাই, লাইনে গেলে হয়তো সাইফুল স্যারকে সঙ্গে নিয়ে আপনাদের বাড়িতে একদিন যাব। অ্যান্টি-আঙ্কেলের কথা, তাদের হাত-পা ধরে দরকার হলে মাফ চেয়ে নেব।
তবে রাশেদ খানের দেওয়া পোস্ট ও কথিত অডিও-ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।