বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- যুক্তরাষ্ট্রকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানে যেকোনো ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি। তিনি বলেছেন, হামলার জবাব দিতে ইরান বিপুল শক্তি প্রয়োগ করবে এবং এর ভৌগোলিক সীমা থাকবে না। নতুন কোনো যুদ্ধ কখন শেষ হবে, তা ইরানই নির্ধারণ করবে।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ধ্বংস চায় তিন দেশ

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়িয়ে নিজেদের সামরিক শক্তি আরও জোরালো করতে চাইছে উত্তর কোরিয়া। আর দেশটির এই তৎপরতা ঠেকাতে দীর্ঘদিন ধরেই মাথাব্যথা রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের।

দাস প্রথার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাইতে রাজি ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, দাসপ্রথায় ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবির বিষয়ে তিনি আলোচনায় রাজি। তবে অতীতের দাসপ্রথার জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাকচ করেছেন তিনি।

২০২৪ সালের লোকসভা নির্বাচন ‘অবৈধ’: রাহুল গান্ধী

ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে ১৩ কোটি ৩০ লাখ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে নির্বাচনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার দাবি, বাদ পড়া ভোটারের সংখ্যা বিরোধী জোট ও বিজেপি নেতৃত্বাধীন জোটের মধ্যে ভোটের ব্যবধানের চেয়ে অনেক বেশি ছিল।

ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভের আয়োজন

ইসরায়েলে ইহুদি ও আরব দলগুলোর সমন্বয়ে সরকার গঠনের দাবিতে স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশজুড়ে বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিফলন পরবর্তী সরকারেও থাকতে হবে বলে দাবি জানিয়েছেন আয়োজকেরা।

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার কথা ভাবছে সিরিয়া

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি শনিবার (৩১ অক্টোবর) এ কথা জানিয়েছেন।

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি ইরানের, তাৎক্ষণিক জবাবের নির্দেশ খামেনির

যেকোনো সম্ভাব্য শত্রু হুমকির জবাবে ‘ভৌগোলিক সীমা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা ব্যবস্থা’ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।